Monday, March 4, 2019

দ্বিধাগ্রস্তদের ঘর-বাড়ি নেই
সং যুক্তা পাল
দ্বিধার রাজত্বে প্রশস্তিরা বেনোজল,
যত্ন করে ভুলে যাওয়ার প্রকল্পে,
উন্নয়নশীল মাথার শাসনতন্ত্র অটুট;
সমাদর আসলে অছিলা –
(আজও) পরতে পরতে অনভিজ্ঞতার চাদরে ঢেকে যায়
অভিমন্যুদের লাশ; 
চক্রব্যূহের পথে হেঁটে যাওয়া অভিশপ্ত আবেগ
নিংড়ে নেয় মানবিকতার তবল পানীয়।
গাঢ় নীল সমুদ্রের বুকে রত্ন প্রদর্শনীর মহড়ায়
মাছেদের খুঁজে ফেরা জলজ কানাঘুষো বদলে ফেলে
অধ্যাত্মবাদের সংজ্ঞা –
দুর্বোধ্য প্রতিবাদে স্রোতে নামে আত্মকেন্দ্রিকতা।
জরার মুক্তি ঘটে অনাবিল উৎসাহে,
সংগ্রাম ভালোবেসে দেখে শতকের বয়ে চলা –
প্রতিদিন মেধাবী দ্বিধারা ছুটে চলে প্রশ্নহীন
.................. বনবাসে।

ঠিকানা : পোস্ট-  যোত শিবরামপুর ,
থানা - মহেশতলা
                                  কলকাতা - ৭০০১৪১
                                  মোঃ ৮৯১০৯৬১০৪১(8910961041)             


No comments:

Post a Comment